সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মাধবদীতে আলী হোসেন সিআইপির নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : সারাদেশে বিএনপি-জামায়াত এর ডাকা সকাল -সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শান্তি সমাবেশের অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয় উপ-কমিটির সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মোঃ আলী হোসেন শিশির (সিআইপি) এর নেতৃত্বে আজ ২৯ অক্টোবর রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

সমাবেশে আলী হোসেন শিশির বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াতের কোন লোক যেন জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, প্রয়োজনে তাদের প্রতিহত করতে হবে। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজপথে আছি এবং থাকব।

সমাবেশে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরে আলম, নরসিংদী জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজিব হোসেন, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit