বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কালীবাড়ি মোড় ও পাওয়ার হাউজ রোডে শনিবার রাতে বেশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ বিএনপি’র ১০ নেতাকর্মীকে আটক করে। এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন (৪০) রয়েছেন।আটককৃত অন্যরা হলেন, সেজান মাহমুদ তুষার (৩৫), জাবেদ মিয়া (২৮), সোহাগ (৩৪), আব্দুল্লাহ আল মামুন (৪২), মো. শহীদ (৪০), বেলাল সিদ্দিকী (৩৫), বিল্লাল হোসেন (৩০), ফায়জুর রহমান (৩৮) ও ইমাম (১৮)। রবিবার সকাল নাগাদ তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসাইন বিএনপি সমর্থিত ১০ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১০ টার দিকে কালিবাড়ি মোড় ও পাওয়ার হাউজ রোড এলাকায় ককটেল বিস্ফোরণ করে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। পরে ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। আটককৃতরা ককটেল বিস্ফোরণের পর আশেপাশে বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। পরে বিভিন্নস্থানে পুলিশের অভিযানে তারা আটক হয়।
কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৫