শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

এডওয়ার্ডসকে থামালেন মোস্তাফিজ, নেদারল্যান্ডস ২০৬/৮

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন ডাচ অধিনায়ক স্কট এডোয়ার্ডস। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে গড়েন ১০৫ বলে ৭৮ রানের জুটি। এরপর মাত্র ২৭ রানে নেদারল্যান্ডস হারায় ৩ উইকেটে। ৮৯ বলে ৬টি বাউন্ডারিতে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন এডোয়ার্ডস। ৩৫ রানে ফেরেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৬ রানে রান আউট সিরাজ আহমেদ। ৯ রানে ফেরেন আরিয়ান বুট।

শনিবার ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-নেদারল্যান্ডস। এদিন ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাচরা। ব্যাটিংয়ে নেমেই শুরুতেই তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের গতির মুখে পড়ে মাত্র ৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নেদারল্যান্ডস। 

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন ওয়েসলি বারেসি ও কলিন একারম্যান। তৃতীয় উইকেটে তারা ৬৮ বলে ৫৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। এরপর শূণ্য রানের ব্যবধানে ফেরেন ওয়েসলি বারেসি ও কলিন একারম্যান।কলিন একারম্যানকে ফিরিয়ে এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব। দলীয় ৬৩ রানে একারম্যান ৩৩ বলে ১৫ রান করে ফেরেন। এরপর কোনো রান যোগ হওয়ার আগে ফেরেন বারেসিও। তিনি মোস্তাফিজের শিকারে পরিণত হওয়ার আগে ৪১ বলে তিন চারে ৪১ রান করেন। 

১০৭ রানে ৫ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে অধিনায়ক স্কট এডোয়ার্ডসের সঙ্গে ১০৫ বলে ৭৮ রানের জুটি গড়েন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। এরপর নেদারল্যান্ডস ২৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। ৮৯ বলে ৬টি বাউন্ডারিতে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন এডোয়ার্ডস। ৩৫ রানে ফেরেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ৬ রানে রান আউট সিরাজ আহমেদ। ৯ রানে ফেরেন আরিয়ান বুট। শেষ দিকে ঝড় তুলে ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন লোগান ভেন বেক। শেষ দিকে তার ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ২২৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit