শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচের জার্সি এখন জাদুঘরে যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী পর আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন এই সিদ্ধান্ত? দিল্লিতে মমতা ব্যানার্জি আটক যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি

রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্কনিউজঃ আজকের সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

প্রথমে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল।’ তবে পরে তা সরিয়ে নেয়া হয়। পরে বিএনপির পক্ষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সারা দেশে নয়, আগামীকালের হরতাল শুধু ঢাকায়। এরপর দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি দিয়ে সারা দেশে হরতালের কথা জানানো হলো।

এদিকে, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ পল্টন এলাকায় ছড়িয়ে পড়ে। একদিকে পুলিশ ও আওয়ামী লীগ এবং অন্যদিকে বিএনপি-জামায়াতের কর্মীরা অবস্থান নেয়।

দু’দিক থেকে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। মুহুমুর্হু ককটেলের শব্দ শোনা যায়। পুলিশের দিক থেকে ব্যাপক সংখ্যায় টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ করে বিএনপি। শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও এর চার ঘণ্টা আগেই লক্ষাধিক নেতাকর্মীর চলে আসে।।

এর আগে, শুক্রবার রাত থেকেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করে নেতাকর্মীরা। সেখানেই রাত্রিযাপন করে। সকাল থেকে নেতাকর্মী বাড়তে থাকে।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য রাখেন দলটির বিএনপি স্থায়ী কমিটি সদস্য সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

কিউএনবি/বিপুল/২৮.১০.২০২৩/ বিকাল ৪.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit