বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

পত্নীতলায় আদালত অবমাননা, জমি দখলে নিতে কাঁটাতারের বেড়া

রবিউল ইসলাম, পত্নীতলা  (নওগাঁ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View
রবিউল ইসলাম, পত্নীতলা  (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা  উপজেলার শিহাড়া ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নিতে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব‍্যক্তি আসাদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জমিরুল ইসলামের বাদী হয়ে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা থানায় একটি অভিযোগ  করা হয়। এর আগে, শুক্রবার (২০ অক্টোবর) সকালে শিহাড়া ইউপির হলাকান্দর গ্রামের ওই জমিতে জোরপূর্বক কাঁটাতারের বেড়া দেন আসাদুল ইসলাম সহ তার লোকজনেরা। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জমিরুল ইসলাম এবং বিবাদীগণের বাড়ী  একই গ্রামে পাশাপাশি অবস্থিত। বাদীর পৈত্রিক  ভোগদখলীয়  জমি ভোগদখল  করাকালে বিবাদীগন জোর পূর্বক ভাবে জবর দখল, বিভিন্ন হুমকি ধামকি  প্রদান করে। পরবর্তীতে সে  উক্ত বিষয়ে আদালতে  মামলা  করে । আদালত হইতে বিবাদীগনকে উক্ত জমিতে না  যাওয়ার নিষেধাজ্ঞা প্রদান করে।

কিন্তু বিবাদীগন উক্ত নিষেধাজ্ঞা অমান্য  করে বাদী  জমিরুল  বাড়ীতে না-থাকার সুযোগে বসতবাড়ীর ভিতরে  প্রবেশ করিয়া তার মাকে উদ্দেশ্য  করে বিভিন্ন  অকথ্য ভাষায়  গালিগালাজ করে, তার  মা গালিগালাজ করতে  নিষেধ করলে  সকল বিবাদীগন তার  মায়ের উপর উত্তেজিত হয়ে  ওঠে এবং ধাক্কা দিয়ে  মাটিতে ফেলে দেয়। তার  মায়ের  ডাক চিৎকারে ছোট  ভাইয়ের  বৌ মেরিনা   আগাইয়া আসলে  বিবাদীগণ  তার ভাই বৌকেও  এলোপাতাড়ী ভাবে মারপিট করে  পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন   ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায় বলে অভিযোগে  উল্লেখ করেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বসত ঘরের সামনে রান্না ঘর ও গোয়ালঘর সহ ফাঁকা কিছু অংশ তারকাঁটা দিয়ে ঘেরাও করা আছে। স্থানীয়রা জানান জমি নিয়ে বিরোধের জেরে বিবাদী আসাদুল  ও তার লোকজন ঘেরাও করে রেখেছে।  স্থানীয়রা আরও জানান এই জমি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক বসলেও মিমাংসা না হওয়ায় এক পক্ষ আদালতে মামলা করেছে। বাদী জমিরুলের ভাই সমিরুল বলেন, এই জমি আমরা  অনেকদিন যাবত ভোগদখল করে আসছি হঠাৎ এসে বিবাদীরা  বলে জমি নাকি তাদের  এ বিষয়ে  অনেক মিটিং হয়েছে তারা মিটিংয়ে উপস্থিত হয় না আদালতের  তারিখে উপস্থিত হয় না কিন্তু বাড়ীতে হুমকি ধামকি গালিগালাজ ও অত্যাচার করে জোরপূর্বক তারকাঁটা দিয়ে জমি ঘেরাও করে দিয়েছে।  আমরা এর সুষ্ঠু বিচার চাই। 

বিবাদী আসাদুল তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে  বলেন, মারামারির কোন ঘটনা ঘটেনি  আমার জমি আমি ঘেড়াও করেছি জমি ঘেরাও করতে গিয়ে মহিলা মহিলারা কথা কাটাকাটি হয়েছে।  শিহাড়া ইউপি  চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, তারকাঁটা দিয়ে ঘেরাও করার বিষয়টি  দফাদার মারফত শুনেছি দফাদার তাদের নিষেধ করেছে তারা শুনেন নি। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন,  অনেক দিন থেকেই এই জমি নিয়ে বিরোধ চলছে, থানায় একটি  অভিযোগ দিয়েছে অভিযোগ  পেয়ে আমাদের পুলিশ সদস্য  গিয়েছিল, যেহেতু কোর্টে মামলা চলছে কোর্ট যে রায় দিবে সেটিই সঠিক হবে।

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit