শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মহাসমাবেশ থেকে তত্ত্বাবধায়কের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ Time View

ডেস্কনিউজঃ ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ মহাসমাবেশ নয়াপল্টনেই হবে এবং পুলিশ সার্বিক ভাবে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, শনিবারের সমাবেশের মধ্যে দিয়ে আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই, চাপ প্রয়োগ করে দাবি আদায় করতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে।

পুলিশ নয়া পল্টনের রাস্তায় মহাসমাবেশের অনুমতি না দিলে কি করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশের অনুমতি দেয়ার কিছু নাই, সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আমাদের অধিকার প্রয়োগ করবো। আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা এখনো ডিএমপি কমিশন থেকে থেকে চিঠি পাইনি, আমরা আশা করি তারা শনিবারের মহাসমাবেশে বাধা দিবে না। তারা আমাদের সহযোগিতা করবে।

নির্বাচন কমিশনের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশন নিজেই বলেছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। অথচ অবৈধ প্রধানমন্ত্রী ব্রাসেলসে বসে বক্তৃতা দিচ্ছে, বলছে, দেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারো একতরফা নির্বাচন করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

সরকারকে পদত্যাগ করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। অসাংবিধানিকভাবে ক্ষমতায় বসে আছে। এ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কখনো এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, দেশের মানুষ পছন্দমতো ভোট দিতে পারবে না। তাই, এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মেনে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

কিউএনবি/বিপুল/২৭.১০.২০২৩/সন্ধ্যা ৬.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit