শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এবার যুদ্ধবিরতি চায় হামাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহ ধরে চলছে হামাস ইসরাইল সংঘাত। এবার যুদ্ধবিরতি চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি না হলে বন্দিদের মুক্তি দেওয়া হবে না। খবর আল-জাজিরার। 

মস্কোর সাংবাদিক ইউলিয়া শাপোভালোভা বলেন, হামাস প্রতিনিধিদলের এ সফরকে মূলত রাশিয়ার পক্ষ থেকে একটি বার্তা প্রচারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে যে, রাশিয়া এই ঘটনার বাইরে নেই। মস্কো দেখাতে চায় যে, একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে এখানেও রাশিয়া আছে, যারা হামাসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার মাধ্যমে সংঘাতের মধ্যস্থতার চেষ্টা করে।

তিনি আরও বলেন, রাশিয়ান, ইরানি এবং হামাস কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক হামাসের হাতে বন্দি তিন রুশ পাসপোর্টধারীকে মুক্তি দেওয়ার পথ সুগম করবে বলে আশা করা যাচ্ছে। তবে, বন্দিদের মুক্ত করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হামাস কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন শাপোভালোভা।

এদিকে, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড দাবি করেছে, তাদের কাছে বন্দি থাকা অন্তত ৫০ জন ইসরাইলি নিজ দেশেরই বোমা হামলায় মারা গেছে। গত বৃহস্পতিবার রাতে একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড বলে, ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দির সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে হামাস। এতে এ পর্যন্ত ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে। এরপর থেকেই ধারাবাহিকভাবে গাজা শহরে বোমাবর্ষণ করছে ইসরাইল। হামলায় ৭ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগই নারী ও শিশু।

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit