বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

বাগেরহাটে বসতঘরসহ পাঁচ দোকান জবরদখলঃ দুই নারী আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২২৮ Time View

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার পল্লীতে প্রতিপক্ষের লোকেরা জোর পূর্বক বসতঘরসহ পাঁচটি দোকানঘর জবরদখল করে নিয়েছে। বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের মারপিটে দুই নারী আহত হয়েছে। এসময় বারো লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগে জানিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালিয়া রাজাপুর এলাকায় মঙ্গলবার বিকেলে।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের নান্না মিয়া হাওলাদারের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের সুলতান হাওলাদার, ও মনির হাওলাদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে নান্না মিয়া বাড়িতে না থাকার সুযোগে প্রতিক্ষের সুলতান হাওলাদারের নেতৃত্বে মনির,সোহেল হাওলাদারসহ তাদের আরো সঙ্গীয় ৩/৪ জন লোক নান্না মিয়ার বসতঘরে হামলা চালিয়ে বসতঘরসহ পাঁচটি দোকানঘর জবরদখল করে নিয়েছে।

এসময় হামলাকারীদের বাধা দেওয়ায় তারা নান্নার স্ত্রী হাওয়া বেগম ও ভাগ্নি নাজমা বেগমকে মারধর করে আহত করে। হামলাকারীরা বসতঘর থেকে নাজমা বেগমের স্বর্ণালংকার, এনআইডি কার্ড, ব্যাংকের চেকবই ও নগদ সাত লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে হাওয়া বেগম অভিযোগে জানিয়েছেন।

হামলাকারীদের মারপিটে আহত দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষরা জমিসহ বসতঘর দখল করেই ক্ষান্ত হয়নি তারা কোন মামলা না করার জন্য হাওয়া বেগমকে হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit