শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২৮ অক্টোবর বিএনপি আক্রমণ করলে পাল্টা জবাব: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্কনিউজঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। বিএনপি গায়ে পড়ে আক্রমণ করলে পাল্টাআক্রমণ করব, আমরা তো চুপচাপ বসে থাকব না।

বৃহস্পতিবার সকালে বনানীর সেতু ভবনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল— কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, তারা ’৭১-এ পরাজিত হয়ে ’৭৫ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি শান্তি সমাবেশে হামলা করলে পাল্টা হামলা করা হবে— এমন হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগ আগ বাড়িয়ে বিএনপির সমাবেশে কোনো হামলা করবে না।

এ সময় ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে, সমালোচনার জবাবও দিচ্ছে উন্নয়ন দিয়ে।

বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের শান্তি সমাবেশ কেন— এই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে যাতে মানুষের ক্ষতি না করতে পারে এ জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে— তারা প্রতিশোধ নেবে, তার অর্থ হচ্ছে, তারা আবারও সংঘাত করতে চায়। এমন হলে সরকারও নীরব থাকবে না বলে জানিয়েছেন তিনি।

আর সরকারের ওপর বিদেশি চাপ নিয়ে প্রশ্নে তিনি বলেন, পশ্চিমাদের মতো সরকারও চায় সুষ্ঠু ভোট, তাই চাপের কোনো কারণ নেই। এ সময় কাদের আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত ২৯ অক্টোবর তার সঙ্গে দেখা করার সময় চেয়েছেন।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২৩/ দুপুর ২.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit