সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে ২২ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের লুইস্টন শহরে গতকাল বুধবার রাতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। লুইস্টন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর জানিয়েছেন। একাধিক স্থানে এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২২ জন নিহত এবং ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ রবার্ট কার্ড (৪০) নামে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

ছবিতে ওই ব্যক্তির হাতে একটি রাইফেল দেখা যাচ্ছে। তাঁকে পুলিশ সশস্ত্র এবং বিপজ্জনক ব্যক্তি হিসেবে অভিহিত করেছে।
একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিক্রয় ও ব্যাবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এক বিবৃতিতে মেইন অঙ্গরাজ্যের পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ‘লুইস্টনে একজন সক্রিয় শ্যুটার আছে।

আমরা মানুষদের নিজ জায়গায় আশ্রয় নিতে বলেছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনারা বাড়ির ভেতরে থাকুন।’ কেন্দ্রীয় মেডিক্যাল সেন্টার বলেছে, এটি একটি গণহত্যা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ। হামলাকারী পলাতক। তাকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা করছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২৩/ দুপুর ২.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit