রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবারও আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোররাতে দেশটিতে মাঝারি ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। খবর এনডিটিভি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এ ভূকম্পনের উপকেন্দ্রটি ছিল ১৫০ কিলোমিটার গভীরে।

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আফগান জাতীয় সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়। এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর ও ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।  

এর আগে ১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান।  ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি।  ১১ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit