শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদুর রহমান মাসুদ (৩৬) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২জন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার রাত ৭টার দিকে উপজেলার কল্যাণপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কল্যাণপুর জামে মসজিদের সামনে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের পাশে মাসুদসহ ৩জন মোটরসাইকেল দাড় করিয়ে গল্প করছিলেন। এসময় প্রাগপুর গামী একটি যাত্রীবাহী বাসকে ডিম বোঝাই স্যালো ইঞ্জিন চালিত নছিমন সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৩জনকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর ২জন চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘটনায় বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ৩জন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। আহত ২জন চিকিৎসাধীন আছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit