শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

তিন বছর আগেই গোপনে বাগদান সেরেছিলেন রণবীর ও দীপিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত টিভি শো ‘কফি উইথ করণ’-এ প্রথমবারের মতো আসছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামীকাল থেকে ডিজনি প্লাস হটস্টারে প্রচারে আসবে কফি উইথ করণ-এর অষ্টম মৌসুম।

এতে দেখা গেছে- ‘তোমরা গোপনে বাগ্দান সেরেছ?’ উপস্থাপক করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর সিং স্বীকার করেন, তিন বছর আগে ২০১৫ সালে গোপনে বাগ্দান সেরেছেন তারা। রণবীর বলেন, অন্য কেউ তার সঙ্গে বাগ্দান করার আগেই আমি বাগ্দান করে ফেলেছি। 

পাশ থেকে দীপিকা রসিকতার সুরে বলেন, ‘অগ্রিম বুকিং’।

২০১৮ সালে ইতালিতে জমকালো আয়োজনে বিয়ে করেন রণবীর ও দীপিকা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইতালি থেকে ভারতে ফিরে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

২০১৩ সালে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন রণবীর ও দীপিকা। ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’সহ কয়েকটি সিনেমায় একসঙ্গে পাওয়া গেছে তাদের। পর্দা ও পর্দার বাইরে দুজনের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

রণবীরের পাশাপাশি আর কার সঙ্গে দীপিকার চমৎকার রসায়ন রয়েছে- এমন প্রশ্নে দীপিকা জানান, অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার চমৎকার রসায়ন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit