মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

বাগেরহাটের ফকিরহাটে টমেটো চাষে কৃষকরা লাভবান হচ্ছেন কৃষকরা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট । 
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২০৭ Time View

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে অধিক লাভের আশায় টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকরা। টমেটোর ফলন ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় টমেটোর দামও ভাল পাওয়া যাচ্ছে। আশাতীত দাম পেয়ে খুশি কৃষকরা। অন্য কৃষকরাও টমেটো চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, উপজেলায় টমেটোর চাষে কৃষকরা লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগ জানান, এসএসিপি’র প্রকল্পের আওতায় ফকিরহাটে ৮টি ইউনিয়নে ৪১০ শতক জমিতে মোট ৪১০জন কৃষক বর্তমানে টমেটো চাষ করছেন। কৃষকরা এই টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রিয় করছেন। এর চাহিদা বেশি থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আর্থিকভাবে তারা লাভবান হওয়ায় চাষেও আগ্রহ বাড়ছে ।

বেতাগার কৃষক রাজ্জাক শেখ বলেন, কৃষি বিভাগের পরামর্শে, প্রশিক্ষণ নিয়ে ও তাদের সহযোগিতায় তিনি ১০শতক জমিতে টমেটো চাষ শুরু করেন। ইতিমধ্যে তিনি অর্ধলক্ষাধিক টাকার টমেটো বিক্রি করেছেন। কিন্তু এই চাষ করতে ব্যয় হয়েছে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। পদ্মা সেতু হওয়ায় বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এই টমেটো বিক্রি হচ্ছে। কৃষক সঞ্জয় চক্রবর্তী, আজমল মোড়ল, মাহমুদ শেখ, আনন্দ পাল সহ অনেক কৃষক জানান, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে টমেটো চাষ করছেন। এর চাষ করে আশানুরূপ ফলন হওয়ায় আগামীতে আরো বেশী জমিতে টমেটো চাষাবাদের পরিকল্পনা করছেন। তারা আরো জানান, টমেটোর চারা লাগানোর দুই মাসের মধ্যে ফুল আসে। দুইমাস পর থেকে ফল ধরে। অন্য সবজি চাষের পাশাপাশি এসব কৃষকরা টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন।

উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদীপ মন্ডল, বিপুল পাল, সোলাইমান আলী মন্ডল, বিপ্লব দাশ জানান, কৃষকদের টমেটো চাষে উদ্বুদ্ধ করার পর তারা এ চাষে আগ্রহী হয়েছেন। এসএসসিপির প্রকল্পের আওতায় তাদের প্রশিক্ষন দেওয়ার পর টমেটো চাষ শুরু করেন। কৃষি বিভাগ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এসব কৃষকদের বীজ, পলিথিন, সার, সেড করার জন্য বাঁশ দিয়ে সাহায্য করা হয়েছে। অন্য সবজি চাষের পাশাপাশি তারা টমেটো চাষ করে লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, বৃষ্টি ও তাপমাত্রার নানা জটিলতা থাকলেও টমেটোর ভালো ফলন হয়েছে। বেশ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের এই টমেটো চাষের প্রতি আগ্রহ বেড়েছে। তিনি আরো বলেন, গ্রামের কৃষকরা এই চাষ করে স্বাবলম্বী হয়েছেন। কৃষি বিভাগ এসব কৃষকদের সকল প্রকার সহযোগিতা করে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit