শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

 নোয়াখালীতে ১৫ হাজার জাল টাকাসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ১৫ হাজার জাল টাকাসহ স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।আটক নুর ইসলাম (৩২) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের মালেকার বাপের বাড়ির আলী আহমদের ছেলে।বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জনতা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে দুই যুবক বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জনতা বাজারে আসে। ওই সময় তারা এক দোকান থেকে জাল টাকা দিয়ে সিগারেট কিনতে চেষ্টা করেন।

কিন্ত এক হাজার টাকার ভাংতি না পেয়ে চলে যান। পরবর্তীতে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে একই বাজারের বাবুলের তেল দোকান থেকে মোটরসাইকেলের জন্য ২ লিটার তেল ক্রয় করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তেল দোকানদার এক হাজার টাকার নোটটি জাল বলে নিশ্চিত হলে তাৎক্ষণিক নুর ইসলাম নামে এক জাল টাকার কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে এক হাজার টাকার ১৫টি জাল নোট উদ্ধার করে। ওই সময় মোটরসাইকেলে থাকা একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের মো.সেলিমের ছেলে একরাম হোসেন সজিব পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাল নোট গুলো জব্দ করে জাল টাকার কারবারিকে থানায় নিয়ে যায়।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।   স্থানীয় ব্যবসায়ীরা এক হাজার টাকার ১৫টি জাল নোট সহ এক জাল টাকার কারবারিকে পুলিশে সোর্পদ করে। পালিয়ে যাওয়া সজিব জাল টাকা কারবারিদের মূল হোতা। তার বিরুদ্ধে জাল টাকা কারবারের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া যুবকসহ ২জনের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে।    

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit