শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গাজায় ‘যুদ্ধ বন্ধে’ যুক্তরাষ্ট্রকে যেসব প্রস্তাব দিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরাইলের সংঘাত চলছে। সংঘাতের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরাইল।

এ হামলায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে দাবি উঠেছে— গাজায় যুদ্ধ বন্ধের।

এদিকে ইসরাইলের নৃশংস সামরিক অভিযান অবিলম্বে বন্ধে যুক্তরাষ্ট্রকে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ফোন করলে এ আহ্বান জানান তিনি। গাজা হামলায় অসংখ্য বেসামরিক মানুষকে হত্যার পরিপ্রেক্ষিতে সামরিক উত্তেজনা নিয়ে দুই নেতার কথা হয়।

হামাসের ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে যে যুদ্ধ শুরু হয়েছে, তা বন্ধে উপায় খোঁজার ওপর গুরুত্ব দেন তারা। যে কোনোভাবে বেসামরিক জনগণকে টার্গেট করা, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্বার্থে হামলা এড়ানোর পথ খোঁজার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

কারণ এতে সেখানকার সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। তারা বাস্তুচ্যুত হতে বাধ্য হন।

ক্রাউন প্রিন্স এ সময় সব পক্ষকে শান্ত থাকার, উত্তেজনা বন্ধ করার এবং পরিস্থিতির যাতে আরও অবনতি না হয়, সেই আহ্বান জানান। কারণ এসব বিষয় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।

এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইন অনুসরণের আহ্বান জানান, গাজার অবরোধ তুলে নেওয়া, সেখানে মৌলিক সেবা সুরক্ষার দাবি এবং মানবিক মেডিকেল সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলেন।

ফিলিস্তিনি মানুষ যাতে তাদের বৈধ অধিকার ফিরে পান এবং এ ক্ষেত্রে ব্যাপক শান্তি অর্জন করা যায়, এমন শান্তিপূর্ণ পথ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ক্রাউন প্রিন্স।

এ ছাড়া ক্রাউন প্রিন্স উত্তেজনা প্রশমনে যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং যুদ্ধ যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে জন্য যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানান জো বাইডেন।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit