শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মুসল্লিদের জন্য আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একইসঙ্গে মসজিদ চত্বরে মুসল্লিদের প্রবেশও বন্ধ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার পবিত্র এই স্থানের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।  

গত কয়েক মাসের মধ্যে এবারই প্রথমবার মসজিদটি বন্ধ করে দেওয়া হলো।

মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলেও সকালে চত্বরটিতে ইহুদিদের প্রবেশ করতে দেয় ইসরায়েলি পুলিশ।

ওয়াকফ বিভাগ বলছে, পুলিশ আকস্মিকভাবে এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিয়ে প্রাচীর ঘেরা পবিত্র প্রাঙ্গণের দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দেয় এবং সব বয়সের মুসল্লিদের প্রবেশ করতে বাধা দেয়।

দখলদার কর্তৃপক্ষ সকাল থেকেই মসজিদে প্রবেশের কড়াকড়ি আরোপ করে, যেখানে শুধুমাত্র বয়স্কদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে দ্রুত সিদ্ধান্ত পাল্টে আল আকসা মসজিদে সব বয়সের মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। গত কয়েক মাসে এমনটি হয়নি।

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে হামাসশাসিত গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলা এখনও চলছে। একইসঙ্গে পশ্চিম তীরে হামলা ও গ্রেফতার বাড়িয়েছে ইসরায়েল।

মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে।  

সূত্রআল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit