শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল সিদ্ধান্ত গ্রহণে এআইকে আরও সক্ষম করতে ওপেনএআইয়ের নতুন প্রযুক্তি দরপতনে চীনের শেয়ারবাজার, কেন ম্লান হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি? জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

নোয়াখালীতে ‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় এবং ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচাললিত জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত অনন্য চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রদর্শন চলছে নোয়াখালীতে। জেলা শহর মাইজদীর ‘রৌশন বাণী’ সিনেমা হলে ১৩ অক্টোবর থেকে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ‘রৌশন বাণী’ সিনেমা হলের শো-তে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দেখেন ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন। তিনি মুক্তিযুদ্ধের অত্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ছেলে এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু, মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ দর্শক সিনেমাটি উপভোগ করেন।

‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশকালে ছবিটির কাস্টিং ও সহকারী পরিচালক বাহার উদ্দিন খেলন এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, বঙ্গবন্ধুর কত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটি এই চলচ্চিত্রে নির্মোহভাবে তুলে ধরা হয়েছে। ইতিহাসের সত্য ঘটনা এই চলচ্চিত্রে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের সবার এই চলচ্চিত্রটি দেখা উচিত মনে করেন তারা।

নোয়াখালীতে প্রদর্শনির শুরু থেকে প্রতিটি শো’তে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। হল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন চারটি শো’তে প্রদর্শন করা হচ্ছে। বহু বছর পর সিনেমা হলে এমন উপচে পড়া ভিড় দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit