সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৩০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ অক্টোবর ) বিকালে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের সড়কে গাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।নরসিংদী জেলা গোয়েন্দা শাখার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

খোকন চন্দ্র সরকার জানান,  নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, গত শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল।

এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়। ঐ মামলার আসামী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit