সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

পবিত্র কোরআনে সবচে বেশি এসেছে যে ২০ শব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : আল্লাহ বলেন, ‘নিশ্চয় আমিই কোরআন নাজিল করেছি; অবশ্যই আমিই তা সংরক্ষণ করব।’ (সুরা: হিজর, আয়াত ৯)। পবিত্র কোরআনে এমন কিছু শব্দ রয়েছে, যা বারবার এসেছে। বহুবার ব্যবহৃত সে শব্দগুলোই আজকের আলোচ্য। 

এমন ২০টি শব্দ আছে আল কোরআনে। জর্ডান বিশ্ববিদ্যালয় প্রকাশিত গবেষণাপত্র ‘দিরাসাতুন ইহসাইয়্যাতুন লি-কালিমাতিল কোরআনিল কারিম’ এ ধরনের কিছু শব্দ তুলে ধরেছে।
১. আল্লাহ: মহান স্রষ্টার সত্তাগত নাম; এসেছে ২১৫৩ বার।
 
২. মিন: অর্থ থেকে। শব্দটি ২৩৬৬ বার ব্যবহৃত হয়েছে।
 
৩. ফি: অর্থ ভেতর বা মধ্যে। ব্যবহৃত হয়েছে ১১৮৬ বার।
 
৪. মা: অর্থ যা (ইতিবাচক), না (নেতিবাচক)। ব্যবহৃত হয়েছে ১০১৩ বার।
 
৫. আল্লাজিনা: অর্থ যারা। ব্যবহৃত হয়েছে ৮১০ বার।
 
৬. আলা: অর্থ ওপর। ব্যবহৃত হয়েছে ৬৭০ বার।
 
৭. লা : অর্থ না। ব্যবহৃত হয়েছে ৬৬৮ বার।
 
৮. ইল্লা : ব্যতিত বা ছাড়া। ব্যবহৃত হয়েছে ৬৬২ বার।
 
৯. ওয়া-লা : অর্থ ‘এবং না’। ব্যবহৃত হয়েছে ৬৫৮ বার।
 
১০. ওয়া-মা: অর্থ ‘এবং না’ (নেতিবাচক) বা ‘এবং যা’ (ইতিবাচক)। ব্যবহৃত হয়েছে ৬৪৬ বার।
 
১১. ইন্না: অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৬০৯ বার।
 
১২. আন্না: অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৫৩৯ বার।
 
১৩. ক্বলা: অর্থ সে বলেছে বা তিনি বলেছেন। ব্যবহৃত হয়েছে ৪১৬ বার।
 
১৪. ইলা: অর্থ দিকে বা অভিমুখে। ব্যবহৃত হয়েছে ৪০৫ বার।
 
১৫. মান: অর্থ যে বা কে (প্রশ্নবোধক হলে)। ব্যবহৃত হয়েছে ৩৯৪ বার।
 
 
১৬. লাহুম: অর্থ তাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৭৩ বার।
 
১৭. ইন: অর্থ যদি। ব্যবহৃত হয়েছে ৩৫৭ বার।
 
১৮. সুম্মা: অর্থ অতঃপর। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।
 
১৯. লাকুম: অর্থ তোমাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।
 

২০. বিহি: অর্থ তার মাধ্যমে। ব্যবহৃত হয়েছে ৩২৭ বার।

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit