বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

ইউক্রেনে শান্তি ফেরাতে অবিচল এরদোগান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে শান্তি ফেরাতে আসন্ন ২৮-২৯ অক্টোবর ফের একটি শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর ডেইলি সাবাহর। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ের এরদোগানের ফোনালাপ হয়েছে। এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করেছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, পরবর্তী শান্তি আলোচনা সম্পর্কে আমরা কথা বলেছি। 

ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা এর আয়োজন করতে যাচ্ছে। এ শান্তি আলোচনায় ইউক্রেনের বিভিন্ন বন্ধু রাষ্ট্রগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এ বছরের জুনে কোপেনহেগেন ও আগস্টে জেদ্দায় ইউক্রেন শান্তি আলোচনা হয়েছিল। আগস্টের শান্তি আলোচনায় চীন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য কাজ করা সবচেয়ে সক্রিয় দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম। রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে যুদ্ধ শেষ করার জন্য তুরস্ক তার প্রচেষ্টার জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit