শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ও উপজেলা নিরাপদ সড়ক চাই এর আয়োজনে ‘‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’’২৩ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় পার্বতীপুর স্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে সরকারী কলেজ শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়।

সেখানে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আল-আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফিজার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হুদা।

এসময় নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটি‘র সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার প্রচার সম্পাদক ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেনসহ নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন তার বক্তব্যে বলেন, গত ২২ অক্টোবর ২০২১ থেকে ২২ অক্টোবর ২০২৩ পর্যন্ত এক বছরে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহর সহ উপজেলার বিভিন্ন অঞ্চলে মোট ৭১ টি ছোট বড় দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিহত হন ২৫ জন সামান্য আহত ও গুরুতর আহত হন ১০৫ জন। ফুলবাড়ীতে অতি দুর্ঘটনা প্রবন ২১ টি স্থান চিহ্নিত করা হয়েছে নিসচা- ফুলবাড়ী শাখার পক্ষ থেকে। এসব স্থানে সংশ্লিষ্টদের নিকট অনতিবিলম্বে রোড সাইন, জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানাচ্ছি। পাশাপাশি ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা কমিয়ে এনে অবশ্যই বাইপাস সড়ক নির্মাণ জরুরী ।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit