শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ফুলবাড়ীতে উপজেলা চেয়ারম্যান এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। গত শনিবার সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শিবনগর ইউনিয়নের মধ্যে অবস্থিত ১৮ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজা মন্ডপে ২০০০ টাকা করে এবং পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের প্রতিটি গ্রুপকে ৫০০ টাকা করে প্রদান করেন।

পূজা মন্ডপে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত।

এ সময় উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হামিদুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit