বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

নোয়াখালীতে জাতীয় নিরপাদ সড়ক দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১২১ Time View
নোয়াখালী প্রতিনিধি : ‌‍‍‌’সড়ক আইন মেনে চলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে ‌‌‌‍‍’জাতীয় নিরাপদ সড়ক দিবস” পালিত হয়েছে।রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী শাখা দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।  
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেক বক্তৃতা করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, সিভিল সার্জন ডা:মাসুম ইফতেখার, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো.মাসুদ পারভেজ, বিআরটিত্র নোয়াখালীর উচ্চমান সহকারী এম দিদারুল করিম সিকদার, হিসাব সহকারী মো.মাসুদ প্রমূখ।  
এর আগে, নোয়াখালী জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।  র‌্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।আলোচনা সভায় বক্তরা চালকদের স্বাস্থ্য সচেনতায় গুরুত্ব আরোপ করেন।  এ ছাড়াও পথচারীদের সড়কে আইন মেনে চলার আহ্বান জানান।  

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit