শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

নতুন যে ইঙ্গিত দিলেন মধুমিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬২ Time View

বিনোদন ডেস্ক : পূজা শুরু হওয়ায় ব্যস্ত হয়ে পড়েছেন টালিউডের তারকারা।  আবার কেউ ব্যস্ত বিচারকের ভূমিকায়। কারও আবার পরিবারের সঙ্গে আলাদা পরিকল্পনা রয়েছে। পেশার খাতিরেই সারা বছর নায়িকাদের কঠোর ডায়েট মেনে চলতে হয়। 

কিন্তু পূজার ৫ দিন ‘চিট ডে’। পুজোর শুরুতেই তেমন নতুন ইঙ্গিতই দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। 
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শাড়িতে সেজে ভিড়ের রাস্তা দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলেছেন অভিনেত্রী। তবে তার হাত কিন্তু খালি নেই।

এক হাতে ধরা রয়েছে আইসক্রিম। তার স্বাদ নিতে নিতেই হাসিমুখে এগিয়ে চলেছেন মধুমিতা। ভিডিওতে পোস্ট করে অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, খাওয়া-দাওয়া তো সবে শুরু। 

আপনাদের সবাইকে পূজার শুভেচ্ছা। মধুমিতার এই ভিডিও দেখে অনুরাগীদের একাংশ অভিনেত্রীর ডায়েট নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। 

আবার পুজোর কয়েক দিন যে তারকারাও ডায়েট মানেন না, সে কথাও উল্লেখ করেছেন কেউ কেউ। তবে  পূজার যে খাওয়া-দাওয়ার কোনো নিয়ন্ত্রণ মানবেন না মধুমিতা, তা এই ভিডিওতেই এক প্রকার স্পষ্ট। 

কয়েক মাস আগে মধুমিতাকে দর্শক ‘চিনি-২’ ছবিতে দেখেছেন। এ মুহূর্তে অভিনেত্রী পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিংয়ে ব্যস্ত। 

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit