বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

আখাউড়ায় এসএসসিতে জিপিএ—৫ প্রাপ্তদের সংবর্ধনা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২০৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৩ সনের এসএসসি পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি কে. এম. হাফিজুল আলম।   শনিবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিটি ট্রাস্ট স্কুল যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। 

প্রধান অতিথি মাননীয় বিচারপতি কে. এম. হাফিজুল আলম বলেন, আমি জানি ভবিষ্যৎ নিয়ে তোমাদের প্রত্যেকের একটি স্বপ্ন আছে। তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাথমিক সিদ্ধান্ত কলেজে ভর্তির সময়ই নিতে হবে। ভবিষ্যতে তোমরা যা হতে চাও তার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা এবং চেষ্টা থাকতে হবে। সে অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে।  আমি বিশ্বাস করি লক্ষে অটুট থেকে সঠিক ভাবে পরিশ্রম করলে তোমরা নিশ্চয় সফল হতে পারবে। 

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন, সৎ এবং বিজ্ঞান মনস্ক সুনাগরিক হতে হবে।  মাদক থেকে দূরে থাকতে হবে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে উৎসাহ দেওয়ার জন্য তিনি আয়োজকদেরকে ধন্যবাদ জানান। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি আকছির এম. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন , যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ হারুন অর রশিদ, সহকারী পুলিশ সুপার (কসবা—আখাউড়া) সার্কেল মোঃ দেলোয়ার হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবি এড. মৌলী মোর্শেদ মৌ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit