শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে প্রোটিয়ারা, নেই বাভুমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। আফগানিস্তানের কাছে হেরেছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেই দুই দেশ আজ মুখোমুখি হলো মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

জরে ধারায় ফিরে আসার এই ম্যাচে টস করতে নেমে জয় পেলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে নেদারল্যান্ডের কাছে হেরে। অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে হেরে যাওয়া এই দুই দল আজ মুম্বাইয়ে মাঠে নামছে একে অপরের বিপক্ষে যেখানে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক।

আফগানিস্তানের বিপক্ষে হারের পর আজ ইংল্যান্ডের একাদশে এসেছে তিন পরিবর্তন। চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবেন বেন স্টোকস। সেই সঙ্গে ক্রিস ওকস এবং স্যাম কারানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ডেভিড উইলি এবং গাস অ্যাটকিনসন। 

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে দল থেকে বাদ পড়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। অসুস্থতার কারণে আজ খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় আজ অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।  

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, রিস টপলি।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (সি), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit