শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ওয়ার্নার-মার্শের জোড়া শতক, শাহিনের পাঁচ উইকেট, পাকিস্তানের চাই ৩৬৮ রান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য পাকিস্তানকে আজকেও রেকর্ড গড়তে হবে। অজিদের হারাতে বাবর আজমের দলের চাই ৩৬৮ রান। অজিরা ৯ উইকেট হারিয়ে তুলেছে ৩৬৭ রান।

এরমধ্যে দুই অজি ওপেনার মিশেল মার্শ ও ডেভিড ওয়ার্নারই করেছেন ২৮৪ রান। মিশেল মার্শ ও ওয়ার্নারের জুটি ভেঙেছিল ২৫৯ রানে। ১০৮ বলে ১২১ রান করা মার্শকে সাজঘরে ফিরিয়েছিলেন শাহিন আফ্রিদি। তার পরের বলেই গ্লেন ম্যাক্সওয়েলকেও শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। উসমান মিরের শিকার হয়ে ৮ রানে সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ।

তবে একপ্রান্ত আগলে রাখেন ওয়ার্নার। শেষ পর্যন্ত দলীয় ৩২৫ রানের মাথায় হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আর যাওয়ার আগে ১২৪ বলে ১৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামা এই ব্যাটার।

পরে জশ ইংলিশকেও (৯ বলে ১৩ রান) সাজঘরে ফেরান হারিস রউফ। সবমিলিয়ে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি।  অজিদের পাঁচ ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। হারিস রউফও নিয়েছেন ৩ উইকেট।

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতের কাছে তুলোধুনো হওয়া পাকিস্তানের বোলাররা আজকের ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit