শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গাজায় ইসরাইলি বোমবর্ষণ অব্যাহত, নিহত বেড়ে ৩৭০০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২০ অক্টোবর)  জাতিসংঘের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১ হাজার ৫২৪ জন শিশু ও ১ হাজার ৪৪৪ জন নারী রয়েছে। এছাড়া ইসরাইলের হামলায় আহত হয়েছেন সাড়ে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বোমাবর্ষণে গাজা উপত্যকার ৩০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এরইমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৫০০ এর বেশি মানুষ জাতিসংঘ পরিচালিত ১৪৭টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ দিয়েছে ইসরাইল। এ অবস্থায় সেখানে জ্বালানি, পানি ও অন্যান্য সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সেখানকার বাসিন্দারা বাধ্য হয়ে ‘অনিরাপদ উৎস’ থেকে পানি গ্রহণ করছে, যেটি তাদের জন্য মৃত্যুর ঝুঁকি ও সংক্রামক রোগের প্রাদুর্ভাবের ঝুঁকিতে ফেলেছে।
 
জাতিসংঘ জানিয়েছে, সংঘাত শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে ২০৩ ইসরাইলি ও বিদেশি নাগরিক আটক হয়েছে। এছাড়া হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit