শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহত ১৫২৫ শিশু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গত ১৩ দিনে তিন হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই শিশু ও নারী। নিহতদের মধ্যে এক হাজার ৫২৫ শিশু এবং এক হাজার নারী। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা।

অন্যদিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া ইসরাইলের দক্ষিণাঞ্চল থেকে ২০০ জনের বেশি ইসরাইলিসহ বিভিন্ন দেশের নাগরিককে অপহরণ করে হামাসযোদ্ধারা গাজায় জিম্মি করে রেখেছেন বলে ইসরাইল দাবি করছে।

এদিকে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া মধ্য গাজার একটি আবাসিক ভবন এবং একটি গির্জা প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরাইল। এতে আরও অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit