বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মনিরামপুরে যুবলীগ নেতা উদয় হত্যার প্রতিবাদে এলাকাবাসী ফুঁসে উঠেছে

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে গুলি করে নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক উদয় শংকর বিশ্বাসকে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী ফুঁসে উঠেছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে স্মরনসভা অনুষ্টিত হয়। অপরদিকে নেহালপুর কলেজ এবং টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার দুপুর ১২ টারদিকে টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শামিম আল সাইফুল ইসলাম সোহাগ। উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তির সভাপতিত্বে স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, নিহত উদয় শংকরের কাকা আনন্দমোহন বিশ্বাস, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য নেহালপুর স্কুল এন্ড কলেজের সংস্কৃতি বিভাগের প্রভাষক উদয় শংকর বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। বিদ্যালয়ের কমিটি গঠন ও তিনজন কর্মচারী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদক ঘের ব্যবসায়ী পবিত্র বিশ্বাসের সাথে উদয়ের চরম বিরোধ বাধে।

নিহতের মা ছবি রানী বিশ্বাস অভিযোগ করেন, বিরোধের জের হিসেবে পবিত্র বিশ্বাস এলাকার চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীদের ভাড়া করে সোমবার(১৬ অক্টোবর) সকাল সাতটার দিকে বাড়ির সামনে উদয় শংকরকে গুলি করে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনায় আওয়ামী লীগের সাবেক নেতা পবিত্র বিশ্বাসসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা ছবি রানী বিশ্বাস। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি পরিতোষ বিশ্বাস ও উত্তম বিশ্বাসকে আটক করে। কিন্তু এখনও প্রধান আসামি পবিত্র বিশ্বাসসহ অন্যদের আটক করতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit