শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম

ঢাবির মুহসীন হলে গত ৬ মাস ধরে রুম ভাড়া দিয়ে টাকা তুলছেন ছাত্রলীগ নেতা মাহমুদ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৫৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : হলের আবাসিক ছাত্র না হয়েও অবৈধভাবে হলে থাকেন ছাত্রলীগ নেতা মাহমুদুল হক । ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের একটি রুম গত ৬ মাস ধরে প্রকাশ্যে ভাড়া দিয়ে প্রতি মাসে টাকা আদায় করছেন এই ছাত্রলীগ নেতা । জানা যায়, অভিযুক্ত মাহমুদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র । তিনি হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

তিনি আগে হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শহীদ শুভ এর সাথে রাজনীতি করতেন। এখন হল ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনানের অনুসারী। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়। তিনি শেরপুর পৌরসভার সাবেক মেয়র এবং বর্তমান জেলা পরিষদ এর চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান এর অনুসারী ছিলেন বলে জানা গেছে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে নাম ও পরিচয় গোপন রেখে প্রকাশ্যে হলে রুম ভাড়া দেওয়ার পোস্ট দিয়ে যাচ্ছেন মাহমুদ।তার এই পোস্টের সূত্র ধরে একজন উবার চালক হাজী মুহাম্মদ মুহসীন হলের ৫০৭ নাম্বার রুমে থাকা শুরু করেন। গত ৬ মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলে ওই ওভার চালক কে রুম ভাড়া দিয়ে টাকা তুলছেন ছাত্রলীগ নেতা মাহমুদ।

তিনি নিজে আবাসিক ছাত্র না হয়েও অবৈধভাবে হলে থাকা এবং রুম ভাড়া দিয়ে টাকা তোলার বিষয়টি পুরো ক্যাম্পাসে “টক অফ দা ক্যাম্পাস” এ পরিণত হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মাহমুদুল হকের রাজনৈতিক নেতা হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তারা কল রিসিভ করেন নি।

হল প্রভোস্ট অধ্যাপক ডক্টর মাসুদুর রহমানের দাবি, খবর পাওয়ার পরপরই আজ ১৯ অক্টোবর (২০২৩) বৃহস্পতিবার দুপুরে তিনি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় অভিযুক্ত শিক্ষার্থী‌ মাহমুদ এবং ভাড়াটিয়া ওভার চালক কে রুম থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয় নি জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাত দেখান।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit