শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম

কুড়িগ্রামে ইঞ্জিনিয়ার মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : মাদক সন্ত্রাসীদের হামলায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট গ্রামের বিএসসি ইঞ্জিনিয়ার মাহমুদুল ফেরদৌস মামুনের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ছিনাই বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা।
এসময় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী রজব আলী, রোকনুজ্জামান রোকন, বুলেট মিয়া, নিহত মামুনের পিতা ছদরুল হক, বড় ভাই মাহবুবুল ফেরদৌস রতন প্রমুখ। 
উল্লেখ্য গত ৯ অক্টোবর থেকে মামুন নিখোঁজ ছিল। এরপর গত ১৬ অক্টোবর ইঞ্জিনিয়ার মামুনের মৃতদেহ কুড়িগ্রাম  পৌর শহরে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র স্থানীয় অফিসের অভ্যন্তরে একটি পরিত্যক্ত পুকুরে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৩জনকে আটক করে পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসী জানান, সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা তরতাজা একটি যুবককে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা মামুন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে ভবিষ্যতে সন্ত্রাসীরা কোন মায়ের বুক খালি করতে না পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit