শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে

বাইডেন ও সুনাক সেলফি তোলেন, বিএনপি কি এসব দেখে না: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : তিনি বলেছেন, বিএনপি দিন-রাত প্রধানমন্ত্রীর বিষোদগার করে। আর তারা আমাদের সম্মান করে।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ভার্চুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন তিনি।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, একটা দল (বিএনপি) দিন-রাত প্রধানমন্ত্রীকে বিষোদগার করে। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী  ঋষি সুনাক কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে। এরা কী দেখে না? তার সঙ্গে তো বহু প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট তো শেখ হাসিনার সঙ্গে নিজেই সেলফি তুলেছেন। জি-২০ তেও তুলে, নিউ ইয়র্কেও তুলে। এটা নিজে থেকেই তুলে। অন্য কারও সঙ্গে তো তুলে না। তারা আমাদের সমর্থন করুক বা না করুক, সম্মান করে জানিয়ে তিনি বলেন, ‘এটাতে আমরা আনন্দিত- এমন না। শেখ হাসিনাকে তারা গুরুত্ব দিয়েছেন। এটা তো বুঝতে হবে। বিএনপি কী এসব বুঝে না?’

মির্জা ফখরুলের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘এখন বিশ্বের অনেকেই তাদের দল সামলাতে পারছে না। চারদিকে আগুন। এসব ছেড়ে বাংলাদেশে এসে ফখরুল সাহেবকে উৎসাহ দেবে কে? ফখরুল তো প্রতিদিনই ভাষণ দিতে গিয়ে মিথ্যাচার করেন।’পৃথিবীতে সব সরকারেরই পতন হয়, এরশাদ সরকারেরও পতন হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘৬৯ এ আমাদের এখানেও পতন হয়েছে। এরশাদ সরকারেরও পতন হয়েছে। বিরোধী দলেরও তো পতন হয়। তাদের (বিএনপির) কত আন্দোলনই তো ফেল করল। আমাদের দেশের বিরোধী দল এখন ভুল পথে আছে। আমি ফখরুল সাহেবকে বারবার বলেছি, তত্ত্বাবধায়ক সরকার বহু আগেই আজিমপুর করবস্থানে গেছে। ওইখানে ঘুমিয়ে আছে। তাকে জাগাবে কে? ওই দাবি আর তুইলেন না। মৃত জিনিস কী আর কখনও ওঠে আসে? শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন?’

বিএনপির নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যদি কোনো কারণে ক্ষমতার ময়ূর সিংহাসনের দেখা পান তখন কি পদ্মা সেতু ভাঙবেন? মেট্রোরেল ভাঙবেন, সড়ক-মহাসড়ক ভেঙে দেবেন? পারমাণবিক চুল্লি কি ভেঙে দেবেন? এ জন্যই বলেছি, ইউরেনিয়াম ফখরুল সাহেবের মাথায় ঢেলে দেব।’দেশের স্বাধীনতা রক্ষায় আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘যদি এ দেশকে ভালোবাসেন তাহলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। এই দেশে সবুজের মাঝে লাল সূর্য ঠিক রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সাম্প্রাদায়িকতা আর জঙ্গিবাদ আমাদের লাগবে না। এদের সুযোগ দেয়া যাবে না। তাহলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit