শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ফুলবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে ৬৫ টি মন্দিরে ৫০০ কেজি করে চাউল বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে থাকে নানান আয়োজন, সেই আয়োজনকে আরেকটু আনন্দময় করতে প্রতিবছরই সরকারের পক্ষ থেকে পূজা মন্ডপগুলোতে দেওয়া হয় কিছু বরাদ্দ। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫ টি পূজা মন্ডপের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্ত জি.আর চাল বিতরণ করা হয়েছে।গত বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত জি.আর চাল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান। পরে আনুষ্ঠানিকভাবে ৬১ টি দুর্গাপূজা মন্ডপ ও ৪টি বাসন্তিপূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে জি.আর চাল তুলে দেন অনুষ্ঠানের অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন অফিস। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit