বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু ২৪ অক্টোবর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৮ Time View

ডেস্কনিউজঃ সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ২৪ অক্টোবর থেকে শুরু হবে। এই আবেদন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশির) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

অনলাইনে আবেদন গ্রহণ ২৪ অক্টোবর বেলা ১১টা থেকে শুরু হবে। যা ১৪ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলবে। আবেদন ফি ১১০ টাকা। যা শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে দেওয়া যাবে।

প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে ৬ বছরের বেশি। দুই শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

প্রার্থীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার (লটারি) তারিখ, সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সম্ভাব্য সময় অনুযায়ী এবার আবেদন গ্রহণের পর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারি হবে ২১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। যেসব প্রতিষ্ঠান ডিজিটাল লটারির প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না, সেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

কিউএনবি/বিপুল/১৮.১০.২০২৩/ রাত ১০.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit