বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

আফগানদের পরাজিত করল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্কনিউজঃ চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-আফগানিস্তান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আফগানরা বুঝি এবার কিউইদের হারাতে যাচ্ছে? সারাদিন এমন আলোচনা হলেও শেষ পর্যন্ত আফগানকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের দখলে নিয়েছে গত আসরের রানার্সআপরা।

বুধবার (১৮ অক্টোবর) আফগানদের সামনে ২৮৯ রানের লক্ষ্য দাঁড়া করায় কিউইরা। দলীয় এক শ’ রানের আগেই (৯৭ রানে) ৪ আর ১০৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানরা। সেখান থেকে আর লড়াইয়ে ফিরতে পারেনি। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় হাসমতউল্লাহর দল।

শেষ পর্যন্ত ১৪৯ রানের বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জিতেছে তারা।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে রান তাড়ায় নেমে রহমত শাহ আর আজমতউল্লাহ ওমরজাই ছাড়া আফগান ব্যাটারদের আর কেউ লড়াইও করতে পারেননি। রহমত শাহ ৩৬ আর ওমরজাই করেন ২৭ রান। এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়েছিল কিউইরা।

কিউএনবি/বিপুল/১৮.১০.২০২৩/ রাত ১০.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit