রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা

শেখ রাসেল দিবস শিশু শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে-অধ্যক্ষ মো. ফয়জুল হক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্কলার্সহোম মেজরটিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দেয়ালিকার মোড়ক উন্মোচন, বৃক্ষরোপণ এবং আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সকাল সাড়ে ৯টায় শেখ রাসেলকে নিবেদিত শেখ রাসেল দেয়ালিকা-২০২৩ এর মোড়ক উন্মোচন করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। পরে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি। সকাল ১০ টায় কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. ফয়জুল হক। অতঃপর আইসিটি বিভাগের উদ্যোগে শেখ রাসেলকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

শেখ রাসেলের উপর আলোচনা রাখেন বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম মাওলা চৌধুরী। শিক্ষার্থীদের মধ্য থেকে শেখ রাসেলের প্রতি অনুভূতি ব্যক্ত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাইজা ইমতিয়াজ এবং আবু বকর সিদ্দিক।প্রধান অতিথির বক্ত্যবে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল। তিনি মহান দেশনেতার সন্তান বলেই তাঁর ভাগ্য ছিল ত্যাগ তিতিক্ষায় কণ্টকাকীর্ণ। শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ অথচ শিশুদের জন্য নিরাপদ পৃথিবী এখনো গড়ে ওঠেনি।

তিনি আরো বলেন, “শেখ রাসেলকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে নয় হাজারের অধিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, তিনশোর অধিক শেখ রাসেল স্কুল অব ফিউচার, শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো অনুষ্ঠান শিশুদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে। সর্বোপরি শেখ রাসেল দিবস শিশুশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”পরে নির্মম ১৫ আগস্টে শহিদ শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষার প্রভাষক ওসমান গণী।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit