শনিবার, ২৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নরসিংদীর আমদিয়ায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সভার উদ্বোধন করেন নরসিংদী -২  পলাশ নির্বাচনী এলাকার সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন। আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ পলাশ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সফলতার দিক তুলে ধরে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগকে জয়ী করার আহবান জানান। 

আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, এই ইউনিয়নে বর্তমানে বিভিন্ন খাতে সরকারি সুবিধাভোগীর সংখ্যা আট হাজার তিনশত পয়তাল্লিশ জন। শেখ হাসিনা সরকার সবসময়ই জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আবদুল হাই মাষ্টার, ইউপি সদস্য রুবেল মিয়া, ইউপি সদস্য হেলালউদ্দিন, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য সফিকুল ইসলাম, ইউপি সদস্য পারভীন বেগম, ইউপি সদস্য ফরিদা, আওয়ামিলীগ নেতা আবদুল মজিদ,প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় তিন হাজার সুবিধাভোগী এবং ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit