বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে।

মঙ্গলবার সকাল ১০টায় সকল শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকলের মত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষা স্থগিত থাকবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও অন্যান্য বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে। 

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit