মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

পিএসসির অধীনে সকল চাকরির নিয়োগ এবং মনিটরিং সেল গঠন সহ ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২২৩ Time View

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকার কর্ম কমিশন (পিএসসি) এর অধীনে তুলনামূলকভাবে ঘুষ, দুর্নীতি ও তদবির ছাড়াই দীর্ঘদিন ধরেই চাকরি হয়ে আসছে। তাই পিএসসির অধীনে সকল ধরনের চাকরিতে নিয়োগ পরীক্ষা, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাম্বার সহ ফলাফল প্রকাশ,একইদিনে একইসঙ্গে একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন সহ ৯ দফা দাবিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)’র চেয়ারম্যান কে স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।আজ ১৮ অক্টোবর (২০২৩ দুপুর বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন , ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র জালাল আহমদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির হেড অফিসে পিএসসির চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন এর সাথে দেখা করে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন ।

 প্রতিনিধি দলে  আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের মাস্টার্সের ছাত্র রেজওয়ান আহম্মেদ সাকিব এবং দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র সরদার নাদিম মাহমুদ শুভ।৯ দফা দাবি গুলো হলো:১) সকল ধরনের সরকারী ও বেসরকারী চাকরির নিয়োগ পরীক্ষা পিএসসির অধীনে আনা , ২)একইদিনে এক‌‌‌সঙ্গে একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন, ৩)প্রতিটি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফলাফল প্রকাশ, ৪) নিয়োগ পরীক্ষায় ভারসাম্যমূলক প্রশ্নপত্র প্রণয়ন, ৫)পিএসসির পরীক্ষার প্রিলি, লিখিত এবং ভাইভার মার্ক সহ প্রকাশ করা,৬) চাকরির আবেদন ফি নির্ধারণ,৭) কোটা পদ্ধতি সংস্কার ৮)এক বছরের মধ্যে নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন এবং ৯) চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি।

জালাল আহমদ পিএসসির চেয়ারম্যান কে জানান ,”পিএসসির প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। অতীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ পরীক্ষার উপর ভিত্তি করে সকল সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আমরা পিএসসির প্রতি আমাদের ৯ দফা দাবি পেশ করছি। প্রতিটি দাবি শিক্ষার্থীদের কল্যাণের জন্য করা হয়েছে ‌।পিএসসির চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি পড়েন এবং জানান, ৯ দফা দাবির মধ্যে কিছু দাবি প্রক্রিয়াধীন। কিছু দাবি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তাই সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৩,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit