বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

আফগানিস্তানকে ২৮৯ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

ডেস্কনিউজঃ আফগানিস্তানের বিপক্ষে ২৮৮ রান করেছে নিউজিল্যান্ড। আফগানদের জিততে হলে করতে হবে ২৮৯ রান।

বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে এই রান সংগ্রহ করেছে কিইউরা।

এদিন ব্যাট করতে নেমে ৩০ রানেই ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ৩ চারে ২০ রান করে ফেরেন তিনি।

সেখান থেকে উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র ৭৯ রানের জুটি গড়েন। ১০৯ রানের মাথায় রাচিনকে বোল্ড করে এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ২ চার ও ১ ছক্কায় ৩২ রান আসে তার ব্যাট থেকে।

এরপর ১১০ রানেই দুই উইকেট হারায় কিউইরা। ৪টি চার ও ৩ ছক্কায় ফিফটি (৫৪) করা ইয়াং ফেরেন আজমতউল্লাহর দ্বিতীয় শিকার হয়ে। আর নতুন ব্যাটসম্যান ড্যারিল মিচেলকে ফেরান রশিদ খান।

সেখান থেকে সবচেয়ে বড় জুটিটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। মূলত ২৮৮ রানের সংগ্রহের ভিতটা গড়ে দেন তারা দুজন। ১৫৩ বলে দলীয় সংগ্রহে তারা যোগ করেন ১৪৪ রান। তার মধ্যে ফিলিপস করেন ৭১ আর ল্যাথাম ৬৮।

দলীয় ২৫৪ রানের মাথায় ভাঙে এই জুটি। নাভিন উল হকের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফিলিপস। ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় করে যান ৭১ রান। তার পর পরই নাভিনের বলে বোল্ড হয়ে ফেরেন ল্যাথামও। তিনি ৩ চার ও ২ ছক্কায় করেন ৬৮ রান।

এরপর মার্ক চ্যাপম্যান (২৫) ও মিচেল স্যান্টনার (৭) মিলে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন। তাতে নিউজিল্যান্ডের রান ২৮৮ ছোঁয়। বল হাতে নাভিন ও আজমতউল্লাহ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মুজিব ও রশিদ।

কিউএনবি/বিপুল/১৮.১০.২০২৩/ সন্ধ্যা ৭.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit