রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা

খাগড়াছড়িতে ৮৭১জন নবীন সেনা সদস্যদের কুচকাওয়াজ অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার দিঘীনালা সেনানিবাস ফরমেশন এডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ রিক্রুট ব্যাচ ২০২৩ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্য হিসেবে ৮৭১ জনের শপথ গ্রহণ উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় দিঘীনালা    সেনাবাহিনীর  এফএআরটিসি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম এরিয়াা কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে যুক্ত হয়েছে নবীন এ সৈনিকরা । দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে জল, স্থল এবং আকাশ এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপূণ্য প্রদর্শন করার জন্য ৬ নবীন সেনাসদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।এসময় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্নেল আসম বদিউল আলম, ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের স্টাফ অফিসার কর্নেল মো. এনামুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান ও ঊর্ধ্বতন সামরিক পদস্থ কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি,র বক্তব্যে চট্টগ্রাম এরিয়াা কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা অক্ষুণ্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকতে হবে।দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। দেশ মাতৃকার যেকোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit