শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রিজার্ভ কিছুটা কমলেও শঙ্কার কিছু নেই : হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘রিজার্ভ নিয়ে চিন্তিত হবার কিছু নেই। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলাম। সেই সময় বাংলাদেশের রিজার্ভ ছিল-এক বিলিয়ন ডলারের নিচে।

সেই রিজার্ভ আমরা নিয়ে গিয়েছিলাম ৪০ বিলিয়ন ডলারের উপরে। ২ বছর করোনাকালীন মহাদুর্যোগ কাটিয়ে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যেখানে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা যাচ্ছে, যার প্রভাবে কিছুটা প্রভাব বাংলাদেশের উপরেও আছে। সংকট কাটাতে আমাদের অনেক বিনিয়োগ করতে হয়েছে, আমদানি করতে হয়েছে। এতে রিজার্ভ কিছুটা কমে আসছে। কিন্তু এখন যা আছে তাতে রিজার্ভ নিয়ে শঙ্কার কিছু নেই। 

বুধবার সকাল বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১২তম দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ। হানিফ বলেন, ইতোমধ্যে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষণ থেকে প্রত্যেকেই বলেছেন সংকট কাটিয়ে বাংলাদেশের রিজার্ভ যে পর্যায়ে আছে তাতে এখন পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় আছে, এটি নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’।

বৈদেশিক ঋণ সংক্রান্ত বিষয়ে হানিফ বলেন, ‘বৈদেশিক ঋণ বিষয়ে পৃথিবীর আরও অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। ঋণ পরিশোধে বাংলাদেশ আজ পর্যন্ত ঋণের যে পে-ব্যাক তাতে কখনও খেলাপি হয়নি’। হানিফ আরও বলেন, ‘বিএনপির দুই শীর্ষ নেতা হলেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, দু’জনেই দণ্ডপ্রাপ্ত।

এরকম একটা দলকে কেন মানুষ গ্রহণ করবে? এইটা বিএনপি জানে যে তাদের জয়লাভের কোন সুযোগ নেই। সেকারণেই নানা টালবাহানা দেখিয়ে বিএনপি নির্বাচন থেকে দূরে থাকছে’। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit