শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নদী থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ব্রীজ এলাকায় নদীর কিনারা থেকে গতকাল বুধবার সকালে বৃদ্ধার মরদেহটি উদ্ধার কৃরে ফায়ার সার্ভিস। নিহত আছিয়া বেগম (৬০) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত খোররাম উদ্দিনের স্ত্রী।

নিহতের ভাতিজা সিদ্দিকুর রহমান জানান, গত সোমবার সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়া করতোয়া নদী কোমর সমান পানিতে হেঁটে পার হয়ে পাশের টেংরা গ্রামে গিয়েছিলেন আছিয়া। ওই গ্রামের এক ব্যক্তির কাছে টাকা পেতেন তিনি। সেই টাকা চাইতেই গিয়েছিলেন বৃদ্ধা। তবে ফেরার পথে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়ে যান আছিয়া বেগম। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগীতায় নদীর বিশাল অংশ জুড়ে সোমবার ও মঙ্গলবার উদ্ধার অভিযান চালানো হয়। তবে খুঁজে পাওয়া যায়নি তাকে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, স্থানীয়র মাধ্যমে খবর পাই যে, করতোয়া নদীতে একটি মরদেহ ভাসছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নদীতে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে নিহতের পরিবার পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছিলেন। ওই থানার কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত আর কোন কিছু জানা যায়নি।

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit