সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

কেন ইসরায়েলে গেছেন, বিশ্ববাসীকে স্পষ্ট করে জানিয়ে দিলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ। এরই মধ্যেই মঙ্গলবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু সংখ্যক। এছাড়াও বহু সংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

এদিকে, গাজার আল আহলি নামের ওই হাসপাতালে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

এমতাবস্থায় বুধবার ইসরায়েল সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে গিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, “আমি আজ এখানে এসেছি একটি সাধারণ কারণে। আমি চাই- ইসরায়েলের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ জানুক মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী।”

“আমি ব্যক্তিগতভাবে এখানে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম,” যোগ করেন বাইডেন।

এ সময় ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালায় তার নিন্দা জানান বাইডেন।  তিনি বলেন, এই গোষ্ঠী যে নৃশংসতা দেখিয়েছে তা জঙ্গি গোষ্ঠী আইএস-এর চেয়ে জঘন্য।

তিনি আরো বলেন, “ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও আমাদের এটাও মনে রাখতে হবে যে হামাস সমস্ত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। বরং এই গোষ্ঠী কেবল তাদের কষ্টই ডেকে এনেছে।” সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit