মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

স্টারমারের পর ব্রিটেনের নেতৃত্বে যে নাম, একনজরে অ্যান্ডি বার্নহ্যাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। আগামী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

সোমবার প্রথমে স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা সরকার গঠনের আমন্ত্রণ জানালে বার্নহ্যাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৭০ সালে লিভারপুলে জন্ম নেওয়া বার্নহ্যাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়েন। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে টানা প্রায় আট বছর গ্রেটার ম্যানচেস্টরের মেয়র ছিলেন।

২০২৪ সালের নির্বাচনে লেবারের বড় জয়ের পরও কিয়ার স্টারমারের জনপ্রিয়তা কমতে থাকায় দলীয় নেতৃত্বে পরিবর্তনের দাবি ওঠে। পরে সংসদে ফিরে সমর্থন অর্জন করে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লেবার পার্টির নেতা নির্বাচিত হন বার্নহ্যাম।

তিনি ২০২৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতির মূল কাঠামো বজায় রাখার কথা বলেছেন। স্থানীয় সরকারকে আরও ক্ষমতায়ন, আবাসন ও পরিবহন খাতে সংস্কার এবং সামাজিক সেবা, অভিবাসন ও প্রতিরক্ষা নীতিতে নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন।

ব্যক্তিগত জীবনে বার্নহ্যামের স্ত্রী মেরি-ফ্রান্স ভ্যান হিল। তাঁদের তিন সন্তান রয়েছে। তিনি এভারটন ফুটবল ক্লাবের সমর্থক।

বার্নহ্যামের নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘অত্যন্ত উদারপন্থী’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ফ্রান্স স্থিতিশীল নেতৃত্বের আশা প্রকাশ করেছে এবং ইউক্রেন যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানিয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit