মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলকে কেন্দ্র করে অনলাইন বেটিং প্ল্যাটফর্মে বাজি ধরার প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে কত জমি পুড়বে, আগুন কোথায় ছড়াবে বা কখন নিয়ন্ত্রণে আসবে—এসব নিয়েই অর্থের বিনিময়ে বাজি ধরা হচ্ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের লেনদেন মুনাফার আশায় ইচ্ছাকৃত অগ্নিসংযোগের মতো অপরাধকে উৎসাহিত করতে পারে। তাদের মতে, দাবানল এমন একটি দুর্যোগ, যেখানে মানুষের হস্তক্ষেপের সুযোগ রয়েছে। ফলে আর্থিক লাভের প্রলোভন ঝুঁকি আরও বাড়াতে পারে।

পলিমার্কেটসহ কয়েকটি প্রেডিকশন মার্কেটের দাবি, এগুলো জুয়া নয়; বরং সম্ভাব্য ঘটনার পূর্বাভাসভিত্তিক তথ্য বিনিময়ের প্ল্যাটফর্ম। তবে অপরাধবিজ্ঞানী, পরিবেশবিদ ও নীতিশাস্ত্রবিদরা এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। তাদের ভাষ্য, মানুষের মৃত্যু, ঘরবাড়ি ধ্বংস ও প্রাকৃতিক দুর্যোগকে অর্থ উপার্জনের মাধ্যম বানানো মানবিক মূল্যবোধের পরিপন্থী।

এদিকে ফ্রান্সে একটি আবহাওয়া-সংক্রান্ত বাজি জিততে তাপমাত্রার তথ্য প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তদন্তাধীন রয়েছে। এ ঘটনাও প্রেডিকশন মার্কেটের অপব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিতর্কের মধ্যেই ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে এ ধরনের লেনদেন নিয়ন্ত্রণে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনলাইন প্রেডিকশন মার্কেটের বিস্তার অব্যাহত থাকায় বিশেষজ্ঞরা আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৬,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit