মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। আগামী সোমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর মঞ্চে উঠলে উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে বার্নহ্যাম বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। তিনি বলেন, লেবার পার্টিকে নতুনভাবে গড়ে তোলা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রস্তুত।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রশংসা করে বার্নহ্যাম বলেন, এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। নিজের অতীতের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি।

বার্নহ্যাম বলেন, আমি সব সময় সব সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারিনি। যেখানে ঘাটতি ছিল, তার জন্য আমি দুঃখিত। তবে প্রতিটি দায়িত্ব আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। আমি আপনাদের ওপর আস্থা রাখি এবং বিশ্বাস করি, আমরা একসঙ্গে সফল হতে পারব।

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ভুল থেকে শিক্ষা নিয়েছেন। লেবার পার্টিতে নতুন করে আশার সঞ্চার করার অঙ্গীকারও করেন তিনি।

পাঁচটি অগ্রাধিকার তুলে ধরলেন বার্নহ্যাম

দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাঁচটি প্রধান অঙ্গীকার তুলে ধরেন অ্যান্ডি বার্নহ্যাম।

ঐক্যবদ্ধ লেবার পার্টি: তিনি বলেন, দলের অভ্যন্তরীণ বিভক্তি লেবার পার্টিকে দুর্বল করেছে। তাই ঐক্যবদ্ধ দল গঠনই তাঁর প্রথম লক্ষ্য।

নতুন ধরনের রাজনীতি: বার্নহ্যামের মতে, ব্রিটিশ জনগণ রাজনীতিতে পরিবর্তন চায়। তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজন।

স্বতন্ত্র নীতিতে এগিয়ে যাওয়া: অন্যান্য দলের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা থাকলেও লেবার পার্টি নিজস্ব আদর্শ ও নীতির ভিত্তিতেই রাজনীতি করবে বলে জানান তিনি।

পুরো যুক্তরাজ্যের নেতৃত্ব: কেবল ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যের মানুষের নেতা হওয়ার অঙ্গীকার করেন বার্নহ্যাম। জাতীয় ঐক্যকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

ক্ষমতার বিকেন্দ্রীকরণ: ওয়েস্টমিনস্টারের বাইরে স্থানীয় সরকারগুলোর হাতে আরও ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বার্নহ্যামের নেতৃত্বে লেবার পার্টি নতুন সরকারি আবাসন নির্মাণ, স্থানীয় ব্যবসা-বাণিজ্য চাঙা করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেবে বলে জানিয়েছেন তিনি। তবে তার মন্ত্রিসভা বা শীর্ষ দলীয় দায়িত্বে কারা থাকবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit