শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার গতি পাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল সিদ্ধান্ত গ্রহণে এআইকে আরও সক্ষম করতে ওপেনএআইয়ের নতুন প্রযুক্তি দরপতনে চীনের শেয়ারবাজার, কেন ম্লান হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি? জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, গুগলের সাবেক বিজ্ঞানীর সতর্কবার্তা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৯

নোয়াখালীতে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণরে অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।  এ সময় আসামির থেকে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্জিত নগদ ২ হাজার টাকা ও প্রতারণা ও চাঁদা দাবির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।    

গ্রেফতার মো. রমজান আলী (৪২) উপজেলার হাজীপুর গ্রামের মৃত মৃত হেদায়েত উল্যার ছেলে। বুধবার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামির বৈধ কোনো পেশা নেই। সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে প্রতারণা করে চাঁদা আদায় করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit